Description.
এই ক্ষণস্থায়ী জিবনে একটু সুখ ও শান্তির আশায় মানুষ বিরামহীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে । আখিরাত কেন্দ্রিক চিন্তা-চেতনা লালনও এক শ্রেনির মানুষ অবিরত করে যাচ্ছেন ।মহান আল্লাহর নির্দেশিত বিধান পালনের মাধ্যমে দুনিয়ার শান্তি ও আথিরাতের মুক্তি অর্জনের অভিষ্ট লক্ষ্যে আমার পথ চলা শুরু ।
অনেক দিনের স্বপ্ন ছিলো মানুষের জন্য ভালো কিছু করার । সেই স্বপ্ন ধারণ করে বিচিত্র মানুষের থেকে বহুমাত্রিক অভিজ্ঞতা নিয়ে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরী করতে সক্ষম হই, যা সফলতার ধারপ্রান্তে ।
এই সফলতায় উজ্জিবীত হয়ে ‘’ নুযুম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) ’’ নামে সরকারী নিবন্ধিত কোম্পানী আকারে গঠন করার প্রয়াস পেয়েছি । আমাদের সাথে সম্পৃক্ত সকল সদস্য, পরিচালক ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই । যারা আমাদের সকল ভালো কাজে অনুপ্রাণিত করেছেন তাদের জানাই মন নিংরানো সালাম ও অভিবাদন ।
মহান আল্লাহ আমাদের সামগ্রীক কর্মকাণ্ড মানবতার কল্যাণে নিয়েজিত করার তৌফিক দান করুণ এবং আখিরাতের অনন্ত জীবন আমিসহ সংশ্লিষ্ট সকলকে মুক্তি ও কল্যাণ দান করুণ, এই আমার একান্ত প্রার্থনা । আমীন