Nujum Development Foundation (NDF) Profile
ইসলাম একটি নির্ভর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা । মানব জীবন পরিচালনার জন্য সকল দিক ও বিভাগে রয়েছে ইসলামের বিশেষ দিক নির্দেশনা । অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার । এই অধিকার পূরণে মানুষ আজ ভীষণভাবে হিমশিম খাচ্ছে । মানুষ এর থেকে পরিত্রাণের উপায় খুজে ফিরছে । সর্বাত্তক চেষ্টা করে যাচ্ছে ।
নুযুম ডেভেলপমেন্ট ্ফাউন্ডেশন ২০২৩ ইং সালে সঞ্চয় প্রকল্পের মাধ্যমে কার্যক্রম শুরূ করে । এ প্রকল্পের উদ্দেশ্য হলো ক্ষুদ্র ক্ষদ্র সঞ্চয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে এ্কই ভাবে স্বল্প আয়ের লোকদেরকে সঞ্চয়ী হওয়ার সুযোগ তৈরী করা ।
দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সুদক্ষ ্র সৃজনশীল পরিচালকমণ্ডলী এবং দক্ষ, অভিজ্ঞ, সুশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একঝাক কর্মী বাহিনী অর্থনৈতিক সহযোগিতা ও স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে সদা আপনাদের সেবায় নিয়োজিত আছে ।
আপনাদের সঞ্চয়ী মনোভাব এবং আমাদের এ বলিষ্ঠ কর্মসূচী জাতির অর্থনৈতিক ক্রমবিকাশ, কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে যথেষ্ট ভূমিকা রাখবে বলে অমরা মনে করি । সে অনুযায়ী সঞ্চয় প্রকল্প এর মাধ্যমে আকর্ষণীয় শর্তে বিভিন্ন সঞ্চয় কর্মসূচী চালু করেছে । আগ্রহী ব্যক্তিগন যেকোন কর্মসূচীতে অংশগ্রহণ করে লাভবান হতে পারেন ।
ক্ষুদ্র আয়ের মানুষের কর্মসংস্থান ও মানবিক উন্নতি সাধন কল্পে গঠিত নুযুম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সেই কষ্টকে লাগব করতে এগিয়ে এসেছে । মানুষের সেবাই আমাদের লক্ষ ।