এইচ. এম. ইসমাঈল ভূইয়া

Description.

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি । নুজুম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন  এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন । জাতীয় পযার্য়ে সেবা দানের চেতনা থেকে গঠিত হয় নুজুম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ।এই ফাউন্ডেশনের মাধ্যমে আর্তমানবতার সেবায় জনগনকে সম্পৃক্ত করে অসচ্ছল, দু:স্থ, অসহায় ও নি:স্ব এবং বেকার মানুষের কল্যাণ সাধনের মহান ব্রত নিয়ে ২০২৩ সালে পথ চলা শুরু হয়।

আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত জনগোষ্ঠি ব্যবসায়িক মনোভাবাপন্ন নয় ।সে জন্য দেশের আলেম সমাজ ও শিক্ষিত জনগোষ্ঠিকে ব্যবসায়িক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত । পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ব্যবসায়ীদের মূল্যয়ন হওয়া জরুরী ।

মহান আল্লাহ আমাদের দেশকে আবারও আরোও একধাপ সমৃদ্ধির উচ্চ শিখরে এগিয়ে নিন এবং নুজুম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন  কবুল করুন এই আমাদের একান্ত কামনা ।   

আমীন, আমীন, আমীন